Thursday, 26 February 2026
কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের
কুমিল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লাকসাম উপজেলার খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৫) ও লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের জাহানারা বেগম (৫৮)। নিহতরা সম্পর্কে আপন বোন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টা ২৬ মিনিটের দিকে দুই বোন একসঙ্গে রাস্তার একপাশ হতে অন্যপাশে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উভয়ে মারা যান।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় দুই নারী নিহতের খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment